সর্বশেষ

র‍্যাবের অভিযান

গোপালগঞ্জে মাইক্রোবাসসহ ২ মাদক কারবারি গ্রেফতার, ১৪ কেজি গাঁজা জব্দ

গোপালগঞ্জের মুকসুদপুরে র‍্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বাটিকামারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব-৬। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
খুলনায় র‍্যাবের বড় সাফল্য: ২ বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৩ সন্ত্রাসী

খুলনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) একটি দল বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা ওই অঞ্চলের কুখ্যাত 'বি কোম্পানি'র সক্রিয় সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর লবণচরা এলাকায় এই অভিযান চালানো হয়।

নেত্রকোণায় শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের জালে

নেত্রকোণার কলমাকান্দায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা পাঁচ বছরের শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মজিবুর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব। ঢাকার যাত্রাবাড়ী এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে মিলল ১৯ লাখ টাকার ভারতীয় মাদক, গ্রেপ্তার ১

সাতক্ষীরার শ্যামনগরে দুটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক ও ওষুধ জব্দ করেছে র‍্যাব। এই অভিযানে প্রায় ১৯ লাখ টাকার মালামাল উদ্ধারের পাশাপাশি মো. আব্দুল মজিদ শেখ নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা উপজেলার মথুরাপুর এলাকায় অভিযানটি পরিচালনা করেন।

নওগাঁয় ৮০ লাখ টাকার প্রাচীন কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

নওগাঁর ধামইরহাটে কষ্টি পাথরের একটি প্রাচীন দেবী পার্বতীর মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প।

র‍্যাবের অভিযানে ১১ মামলার পলাতক আসামি সাইফুল গ্রেপ্তার 

সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকা থেকে অস্ত্র, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতনসহ ১১টি মামলার পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।